সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল-অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

জাপানের টোকিওতে মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ তার সাবেক প্রেমিকের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নিয়ে টোকিও পুলিশ এবং হানার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসওয়ান (S1) এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর কারণ নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা ছড়ালেও সেগুলোর কোনোটি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল-অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার