NTV Bangladesh
বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকাররংপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক পলাতক
একই খবর ২টি সংবাদমাধ্যমে
রংপুরের কাউনিয়া উপজেলার জামিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ১৩ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম (৩৫) আত্মগোপনে রয়েছেন। তিনি রংপুর সদর কোতোয়ালি থানার পালিচড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী মৌজাস্থ জামিয়া রহমানিয়া মাদ্রাসায় সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে শিক্ষক আজিজুল ইসলাম সবার অগোচরে ওই ছাত্রকে বলাৎকার করেন।
সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh


