বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারসাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ও তাঁর পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
পুলিশের সাবেক অতিরিক্ত আইজি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ। ব্যাংক হিসাব জব্দের আদেশ
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo






