বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারদেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh






