বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
মার্কিন চাপ ও হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না ইরান। একই সঙ্গে দেশটির মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামও অন্য কোনও দেশের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। তিনি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা বিধি এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অধীনেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin


