বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকার১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কিনবে। এতে ভ্যাট ও করসহ মোট ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। এছাড়া শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ভ্যাট ও করসহ ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। দুটি পণ্য কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh


