তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। হামলাকারীদের ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই