বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারটঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, মা–ছেলেসহ তিনজন দগ্ধ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে নারী–শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাঁড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকার মনিরা আক্তার (৩০) ও তাঁর ছেলে আরিফুল ইসলাম (৬) এবং প্রতিবেশী তরিকুল ইসলাম (২৬)। তরিকুল খুলনার কয়রা থানার আশরাফ গাজীর ছেলে। দগ্ধ ব্যক্তিরা সবাই টঙ্গীর
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo








