বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারটেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
কক্সবাজারের টেকনাফে গত শনিবার রাতে উদ্ধার হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি। বড় ধরনের কোনো নাশকতার উদ্দেশেই মিয়ানমার থেকে টেকনাফে বিস্ফোরক ও অস্ত্র-গুলির এই চালান আনা হয়েছিল বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে এই চালান শেষ পর্যন্ত কোথায় নেওয়া হতো সেই তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুটি অটোরিকশায় করে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার পাহাড়ি এলাকায় নেওয়া হচ্ছিল চালানটি–প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। তবে সেটিই শেষ
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo




