শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

শিশুদের হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্তি রাজাপাকসেকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। ৭৩ বছর বয়সী শিরান্তি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী। বুধবার কলম্বোর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। অভিযোগের কেন্দ্রে রয়েছে ‘সিরিলিয়া সাভিয়া’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে সংগ্রহ করা প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার