সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে। আদালতের

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড