স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল চলাকালে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বাবার দুর্ঘটনার মিথ্যা খবর দিয়ে ফুসলিয়ে অপহরণের চেষ্টাকালে প্রিয়া আক্তার (২৪) নামের এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা ওই নারীকে গণধোলাই দিয়ে আটকে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চরম তোপের মুখে পড়ে পুলিশ। অবরুদ্ধ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে ক্ষুব্ধ জনতার ইটপাটকেল ও হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ