বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

অনুমোদিত মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ ও ব্যবহারের জন্য যোগ্য বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নামে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক ঋণের অর্থ থেকে আমদানি মূল্য পরিশোধ, প্রয়োজনীয় সেবা কেনা, অনুমোদিত স্থানীয় ক্রয় এবং ঋণের কিস্তি পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ হবে। বৈদেশিক অর্থায়নের আওতায় আন্তঃসীমান্ত পরিশোধের কার্যক্রম সহজ করতে বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ