Daily Amar Desh
বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারনিউইয়র্কের স্কুলে এআই নিষিদ্ধ, আওতায় ৬ লাখ শিক্ষার্থী
একই খবর ২টি সংবাদমাধ্যমে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে নগর কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য নীতিমালা তৈরির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নীতির আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ সরকারি স্কুলশিক্ষার্থী থাকবে। তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে। শহরের সরকারি স্কুলগুলোতে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষামূলক এআই টুলও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh

