ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি

একই খবর টি সংবাদমাধ্যমে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়াকে যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম প্রিভেনশন দক্ষিণ বিভাগ ও যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম প্রিভেনশন) মহিদুল ইসলামকে যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন উত্তর হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq