জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তিনি নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসকেরা

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন