বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান। গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনার উৎস ও জড়িত পক্ষগুলো চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে ওই প্রস্তাব দেন। একই দিন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়,
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo










