বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকাররূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হলো। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে লরিগুলো প্রকল্পে নেওয়া হয়। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়,
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq


