পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

গারো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। কেউ প্রার্থনা করছেন পরিবার, দেশ ও জাতির কল্যাণে। তাঁদের সম্মিলিত মোমের আলোয় আলোকিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকাটি। উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। আজ শুক্রবার এই উৎসবের শেষ আনুষ্ঠানিকতা।

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী