লিটনের চোট নিয়ে যা জানাল বিসিবি

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন লিটন দাস। দু’বার মাঠেই ফিজিও ডেকে চিকিৎসাও নিয়েছেন। বাংলাদেশ এখন ফিল্ডিং করছে। কিন্তু সেই চোটের কারণে নেই লিটন দাস। তার পরিবর্তে উইকেটকিপিং করছেন জাকের আলী অনিক। তাহলে লিটনের চোট কতটা বড়? আজ বৃহস্পতিবার (২৯ অক্টোর) লিটন দাসের চোট নিয়ে আপডেট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। এক ক্ষুদে বার্তায় তিনি জানান, ‘ব্যাটিং করার সময় ডান কনুইয়ে বলের আঘাত পাওয়ায় লিটন দাসের কনুইয়ে ক্ষত বা কালশিটে সৃষ্টি হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh
লিটনের চোট নিয়ে যা জানাল বিসিবি