‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৮টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ম্যাচের পর খেলোয়াড়দের চোখেমুখে রাজ্যের হতাশা। মুখে হাত দিয়ে যেন ভেতরের কষ্টটা লুকাতে চাইছিলেন হামজা চৌধুরী। কিন্তু চাইলেই কি আর কষ্ট লুকানো যায়! দুচোখ যে তাঁর ছলছল করছে। শেষ মুহূর্তে হেরে যাওয়ার হতাশা, বুকভাঙা কান্না। সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর আরেকটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল। আজ জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান। ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে শেষ হয়

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’