বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারএকদিনে ডেঙ্গুতে আরও ৮ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৬৭৪
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
সারাদেশে একদিনে ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq











