কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি মারা যান। কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। পূরবী বসুর (৭৭) মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। পূরবী বসুর আরেক পরিচয় বিজ্ঞানী। তিনি অনেক দিন ধরে নানা রোগে ভুগছিলেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি। পরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর হাঁটাচলা সীমিত হয়ে আসে।

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই