বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারচোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
চোখের চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন শফিকুল ইসলাম খান (৫৫)। আজ বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ ভোর পাঁচটার দিকে উত্তরার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহত শফিকুলকে সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo






