গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ

একই খবর টি সংবাদমাধ্যমে

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আজ আমরা দেশে একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ — সব সূত্র | বাঙ্গি নিউজ