আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহবুব আলী খানের বড় ভাই ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি