বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারআরেকটি মার্কিন ‘আন্ডারওয়াটার ড্রোন’ জব্দের দাবি ইরানের
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ড্রোন (পানির নিচের ড্রোন) জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। আইআরজিসির দাবি, জব্দ করা আন্ডারওয়াটার ড্রোনটি একটি উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় সাবমার্সিবল, যার নাম ‘রেমাস ৬০০’। বর্তমানে এটি আইআরজিসির বিশেষজ্ঞদের হেফাজতে রয়েছে এবং এর ভেতরে থাকা তথ্য উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে বাহিনীটি। ফার্স নিউজ
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin




