বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারজানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এ সময়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার সুযোগ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু করা যাবে বলে আশা করছে কমিশন। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এর আগে ১২ নভেম্বর শুরু করে সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। ১৭
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo










