এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয়

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে