দৌলতদিয়ায় খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা ‘পাগলের’

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রাজবাড়ীর দৌলতদিয়ায় খাবার না দিয়ে তাড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ হয়ে রন্ধনশালায় বাবুর্চিকে পিটিয়ে হত্যা করেছে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ‘মানসিক ভারসাম্যহীন ব্যক্তি’। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মো: ফজের আলী (৭০)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফ মাদরাসার বাবুর্চি ছিলেন। এ ঘটনায় বাবুর্চির সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া

সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta
দৌলতদিয়ায় খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা ‘পাগলের’