বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারসিংড়ায় ৫০ বক জবাই, তিন শিকারির কারাদণ্ড
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
নাটোরের সিংড়ায় ৫০টি বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জবাই করা পাখি বস্তায় ভরে গোপনে বিক্রিতে সহযোগিতা করায় দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ডাহিয়া-বিয়াস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin


