বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বিশ্ববাজারে ২০২৬ সালের শেষ নাগাদ পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ, জ্বালানি সরবরাহে বিঘ্ন, খাদ্যশস্য পরিবহনে বাধা এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে। এতে মূল্যস্ফীতি ও খাদ্যনিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। বিশ্বব্যাংকের উপপ্রধান অর্থনীতিবিদ আয়হান কোসে বলেন,

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক