ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ একজনের মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৮ জনে। অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া একজনের মৃত্যু ঢাকা বিভাগে হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪