বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারআগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
আগুনে পুড়ে যাওয়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। চারদিকে ছড়িয়ে ছিল পোড়া আসবাব, ট্রাঙ্ক, স্যুটকেস ও গৃহস্থালির জিনিসপত্র। টিনের চাল কালো হয়ে গেছে আগুনে। কোনো ঘরের দেয়াল টিকে থাকলেও ভেতরে আসবাবের কিছুই অবশিষ্ট নেই। পুড়ে গেছে গোয়ালঘর, খড়ের পালা এবং ঘরে রাখা ধান-চাল। ধ্বংসস্তূপের পাশে বসে বিলাপ করছিলেন এক নারী। বাড়িতে জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। কেউ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখছিলেন, কেউ মুঠোফোনে ধারণ করছিলেন সেই দৃশ্য। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq




