বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমানসিক স্বাস্থ্য ও যুক্তিনির্ভর চিন্তা বিকাশে ববিতে বসুন্ধরা শুভসংঘের বিতর্ক প্রতিযোগিতা
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে যুক্তিনির্ভর চিন্তার বিকাশ ঘটাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। ছায়া সংসদ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। এছাড়া প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin


