বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বরিশাল জেলা জজ আদালতের একজন সহকারী জজ গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। ফারহান নাদিম নামের এই বিচারক মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে আদালতের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরই মধ্যে তাঁর সন্ধানে খোঁজখবর শুরু করেছে পুলিশ। ফারহান নাদিম বরিশাল জেলা জজ আদালতের (সিভিল) বিচারকের দায়িত্ব পালন করছেন। কোতোয়ালি

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি