বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারহঠাৎ অচল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম ছবি: সংগৃহীত | ফলো করুন | | |---|---| যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এর ফলে সংস্থাটির সদর দপ্তরে অধিকাংশ কর্মীর প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক সচল করতে কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট বিষয়ে অবগত ছয় ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংক্ষিপ্ত বিবরণ: Jugantor

