যে মেলা থেকে মাছ কিনে বাড়ি ফেরেন জামাই-শ্বশুর

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বগুড়ার শিবগঞ্জের উথলী গ্রামে নবান্ন এলেই বদলে যায় পুরো এলাকার চিত্র। ঘরে ঘরে উৎসব, আত্মীয়স্বজনের আনাগোনা, জামাই-মেয়ের আপ্যায়ন আর বড় মাছ কেনার ধুম। প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলাকে ঘিরে একদিনের জন্য মিলনমেলায় পরিণত হয় আশপাশের ২২টি গ্রাম। ২৫ কেজির ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা কিংবা ১৬ কেজির রুই—বিশাল আকৃতির মাছ দেখতে যেমন মানুষের ভিড়, তেমনি চলে লাখ লাখ টাকার কেনাবেচা। মেলায় মাছ কিনতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন রাসেল। অনেকক্ষণ ঘুরে ও দেখেশুনে শেষ পর্যন্ত ১৮ কেজি ওজনের

সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh
যে মেলা থেকে মাছ কিনে বাড়ি ফেরেন জামাই-শ্বশুর