‘মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছি’

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে নতুন করে সীমিত পরিসরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সামরিক পদক্ষেপকে ‘সামান্য’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে পৌঁছানোর ঠিক পরপরই সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা একটা ছোটখাটো বিমান বিধ্বংসী যন্ত্র তৈরি করেছিল এবং আমরা মাত্র ১৫ মিনিট বা হয়তো পাঁচ মিনিটে সেটিকে গুঁড়িয়ে দিয়েছি’।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
‘মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছি’