এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

একসময় বাংলাদেশের ইনিংস থমকে গিয়েছিল ৭ উইকেটে ১৮৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রান তখন অনেক দূরের পথ। মনে হচ্ছিল, বড় ব্যবধানেই পিছিয়ে পড়তে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু ক্রিজে তখনও ছিলেন তাওহীদ হৃদয়। যার মনে ছিল হাল না ছাড়ার মানসিকতা। শেষ দুই উইকেটে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদকে নিয়ে যোগ করলেন অবিশ্বাস্য ২০২ রান। তার অপরাজিত ২৪২* রানের ইনিংসেই বাংলাদেশ পেয়েছে ৩০ রানের লিড। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। অথচ তৃতীয় দিনের লাঞ্চের ঠিক আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৮৪

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়