বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকার১৫০ বছর পর মিসিসিপির প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর কে এই স্কট কলম?
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
যুক্তরাষ্ট্রের গভীরভাবে রক্ষণশীল অঙ্গরাজ্য মিসিসিপিতে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও আইনজীবী স্কট কলম। ১৫০ বছরের বেশি সময় পর অঙ্গরাজ্যটি থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে ৪৩ বছর পর মিসিসিপিতে সিনেট নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। গত বুধবার রাতে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন ৪৩ বছর বয়সী কলম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় পর ফল ঘোষণা করা হয়। ৯৯
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin






