বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারটানা ব্যর্থতায় বরখাস্ত ক্যারিক, ইউনাইটেডের ডাগআউটে আসছেন পচেত্তিনো
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
টানা ব্যর্থতা ও দলের হতশ্রী পারফরম্যান্সের জেরে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন মাইকেল ক্যারিক। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে দলের চরম বিপর্যয়ের কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব কর্তৃপক্ষ। ক্যারিকের সঙ্গে বিদায় নিতে হয়েছে তার কোচিং স্টাফের তিন গুরুত্বপূর্ণ সদস্য স্টিভ হল্যান্ড, জনাথন উডগেট ও জনি ইভান্সকেও। চলতি প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের অবস্থা অত্যন্ত শোচনীয়। লিগে নিজেদের প্রথম ১০ ম্যাচে মাত্র ১টি জয়ের দেখা পেয়েছে
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh





