বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কোচ হিসেবে দেখতে চান স্কালোনি!
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
ফুটবল থেকে বিদায় নেওয়ার নির্দিষ্ট কোনো বয়স আছে কি না—এমন প্রশ্ন সামনে এনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসিকে এখনই বিদায় জানাতে তিনি রাজি নন। বরং তার অগাধ বিশ্বাস, আটবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকাকে ২০৩০ সালের পরও মাঠে দেখা যেতে পারে। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিশ্বজয়ী কোচ। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোর পাঁচটায় কোস্টারিকার মুখোমুখি হচ্ছে
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh



