নাটোরে মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের পাশে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে মোটরসাইকেলে এসে তারা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি, ব্যাংকেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
নাটোরে মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ