বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারঅন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি-মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
নেত্রকোনার আটপাড়ায় এক অন্তঃসত্ত্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জেরে এ বিরোধের সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা। জানা গেছে, আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হলেও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বাকি
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin



