চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে পাঁচ ঘণ্টা পর কনটেইনার ওঠানামা শুরু

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বকেয়া পাওনা ও গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধার দাবিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি টার্মিনালে কাজ বন্ধ করে দেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। এতে প্রায় পাঁচ ঘণ্টা জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকে। পরে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুরে শ্রমিকেরা আবার কাজে যোগ দেন।

চুমুকের প্রকাশিত সারাংশ
চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে পাঁচ ঘণ্টা পর কনটেইনার ওঠানামা শুরু