বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারএক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
রাত তখন প্রায় আটটা। আগুনে পুড়ে মারা যাওয়া এক কিশোরের জানাজার প্রস্তুতি চলছিল স্থানীয় মসজিদের মাঠে। এর মধ্যেই খবর আসে হাসপাতালে চিকিৎসাধীন তার বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে শেষ হয় ছোট ভাইয়ের জানাজা। এরপর তাকে দাফন শেষে স্বজনেরা হাসপাতালে ছুটে যান অপর ভাইয়ের মরদেহ আনতে। গতকাল সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় ঘটে এমন ঘটনা। আগুনে পুড়ে মারা যাওয়া দুই কিশোর হলো ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা ওই এলাকার ফজলে কাদের আর
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo


