বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকার২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপির নেতাকর্মীরা : খায়রুল কবির খোকন
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
আসন্ন দুর্গাপূজা ঘিরে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির আহ্বায়ক ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin





