পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

প্রথমার্ধে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের দূরপাল্লার চোখধাঁধানো গোল এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা পাঁচ ম্যাচেই জয় পেলো রিয়াল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য পিছিয়ে ছিল হোসে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে সভেন মাইনান্সকে ফাউল করার দায়ে অরেলিয়েন চুয়ামেনিকে পেনাল্টির বাঁশি শোনান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পেরিসিচ।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব