চট্টগ্রামে বৃষ্টির আভাস, অন্যত্র থাকতে পারে মেঘলা আকাশ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। শনিবার (২৪ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
চট্টগ্রামে বৃষ্টির আভাস, অন্যত্র থাকতে পারে মেঘলা আকাশ